খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে বড় পরিবর্তন
খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে ডিলার নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে সরকার। আগের নীতিমালায় প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় তা কমিয়ে ২৫০ জনে একজন করা হয়েছে।



