টানা দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
টানা দুই দফা দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম কমার পর ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

