ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার
কুমিল্লার সদর দক্ষিণে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি-১১)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সদর দক্ষিণ মডেল উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


