দুর্নীতির মামলা: ডিএনসিসি’র সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের জেল
দুর্নীতির মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ নূরে আলম ভুঁইয়া এ দণ্ড দেন।

