গাজীপুর-সাভারে ফের শ্রমিক অসন্তোষ
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সাভারে সড়ক অবরোধ ও অবরোধের চেষ্টা হয়েছে। গতকাল সোমবার সকালে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

