মজুরি বাড়াতে মালিক-শ্রমিক ঐকমত্য হয়নি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির বৈঠকে শ্রমিক প্রতিনিধি ও মালিকপক্ষ ঐকমত্যে পৌঁছেনি। মজুরি বোর্ডের পক্ষ থেকে মালিকদের দেওয়া প্রস্তাবটি প্রকাশও করা হয়নি। তবে শ্রমিকরা মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করছে এবং বোর্ডে লিখিত প্রস্তাব দিয়েছে।

