বিশ্বকাপে ফিজিকে ১৫ গোলে ওড়াল স্পেন, সবচেয়ে বড় জয়ের রেকর্ড কাদের?
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মঞ্চে রীতিমতো গোলবন্যা বইয়ে দিল স্পেন। দোহায় গতকাল ফিজিকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করার পাশাপাশি বয়সভিত্তিক ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডের একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল স্প্যানিশ যুবারা।


