গায়ের রঙ নিয়ে শুনতেন কটূক্তি, আজ বাংলাদেশের হয়ে মিস ইউনিভার্সের মঞ্চে মাহি
একসময় গায়ের রং শ্যামলা বলে শুনতে হয়েছে নানা কটূক্তি। কেউ বলেছেন, তিনি সুন্দর নন; কেউ তাঁকে কুৎসিত ও মোটা বলে বিদ্রূপ করেছেন। সেই সব অপমান আর আত্মবিশ্বাসের সংকট পেছনে ফেলে এবার আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি।

