শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা
জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ত্যাগ করেছেন। জাতিসংঘের এ মিশনে বাংলাদেশ পুলিশের এটিই এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন।

