চরিত্রের প্রয়োজনে কর্ণাটকি সংগীত শিখছেন রাশমিকা
অভিনয়ের স্বার্থে কখনো শিখতে হয় নতুন ভাষা, কখনো বদলাতে হয় শারীরিক গঠন। তবে এবার একেবারে অন্য রকম চ্যালেঞ্জের মুখে রাশমিকা মান্দানা। কিংবদন্তি কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে নামভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।



