করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশ
পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘চতুর্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। এতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তানসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
