এসএমই পণ্য মেলায় বাংলা কিউআর পেমেন্টে ক্যাশব্যাক সুযোগ
এসএমই পণ্য মেলায় বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার মূল্য পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক। এছাড়া ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, এনআরবিসি ব্যাংকসহ কয়কটি ব্যাংক তাদের নিজ বাংলা কিউআর কোডে মেলা উপলক্ষ্যে ছাড় রেখেছে।
