যমুনার চরে শসা চাষে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
পাবনার বেড়া উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের একসময়কার পতিত জমিতে বাণিজ্যিকভাবে শসা চাষ করে সাফল্য পেয়েছেন একদল কৃষক। ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করে প্রায় ৩৫০ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে শসার বিশাল খেত।



