৫ শতাংশের কম লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি ৫ শতাংশের কম নগদ লভ্যাংশ ঘোষণা করবে, সেসব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে পারবে না। তবে ‘এ’ ক্যাটাগরির সব কোম্পানি এবং ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো এ সুবিধা পাবে।



