ল্যাবএইডে ক্রীড়াবিদদের চিকিৎসায় ৩০% ছাড়
ক্রীড়াবিদ ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল এবং টেলিমেডিসিন সেবায় বিশেষ ছাড় পাবেন।