ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর মন্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তাই তিনি সাম্প্রতিক সহিংসতার জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।



