ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২ কোটি ২৫ লাখ ডলারের পণ্য লুট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২ কোটি ২৫ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত অন্তত ৩৬টি ট্রেনে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।



