আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অব্যাহত আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) ৯টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।



