সৌদি আরবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি জোটের
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে জোট।


