শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে আছেন … জন
রাত ০৭:৩০:৪২
ব্রেকিং

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত, আহত উট

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত, আহত উট
কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত, আহত উট ছবি: ইত্তেফাক

কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় একটি উটও আহত হয়েছে। ইরাকি আগ্রাসনের প্রায় ৩৬ বছর পেরিয়ে গেলেও ওই সময়ের পুঁতে রাখা বিস্ফোরক এখনো মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে রয়েছে।