মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় এসব ঘটনা ঘটে।



