অভিষেকেই বাজিমাত: বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এখন অ্যানথ্রপিক
শেয়ারবাজারে লেনদেন শুরুর পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।