যাপিত জীবন চলচ্চিত্রে গাইলেন অণিমা রায়
আবারও নতুন একটি চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়। হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে ডিএল রায়ের প্রখ্যাত গান ‘ধনধান্য পুষ্পভরা’ গেয়েছেন অণিমা।


