আন্দোলনের সুযোগে টেন্ডার বাগানোর চেষ্টা
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ দুটি টার্মিনাল নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি)। বকেয়া বেতন, গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতির কারণে গত মঙ্গলবার পাঁচ ঘণ্টা বন্ধ ছিল টার্মিনাল দুটির কার্যক্রম।
