স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক হলেন ব্যবসায়ী আজাদ আহমেদ
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। আজাদ আহমেদ স্বর্ণ ও হীরার অলংকারশিল্পে ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।



