শুধু প্রয়োজনে বই পড়া, নাকি পাঠের আনন্দটাই অচেনা
আমরা অনেকেই বই পড়ি। নানাভাবে পড়ি। কাগজে না হলেও মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপের ডিজিটাল পর্দায় পড়ি। কিন্তু এমন মানুষও আছেন, যারা প্রয়োজন ছাড়া বই পড়েন না। কেউ পড়েন পরীক্ষায় ভালো ফল করতে, কিংবা পেশাগত প্রয়োজনে এগিয়ে থাকতে।

