অটো মিউজিয়ামে প্রাইম ব্যাংকের গ্রাহকদের বিশেষ ছাড়
গ্রাহক ও কর্মীদের বিশেষ মূল্যছাড়ের সুবিধা দিতে অটো মিউজিয়াম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রাহকদের উন্নত সেবা ও বাড়তি সুবিধা দেওয়ার ধারাবাহিকতায় এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।


