প্রধানমন্ত্রীর রসবোধে প্রাণবন্ত হলো সংসদের অধিবেশন
জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে সৃষ্টি হয় এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত পরিবেশ। তাঁর বক্তব্যে যেমন সরকারি দলের সংসদ সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন, তেমনি বিরোধী দলের সদস্যদেরও টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায়।


