চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ড
চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি এবং দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক সময়ে শহরের জেটি রোড ও সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় অবস্থিত তাদের বাড়িতে আগুন লাগে।



