টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা
পিরোজপুর থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়ন পর্যন্ত কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। প্রয়োজনে নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির জেলা সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার।


