মুসলিম পরিচয় ও আত্মোপলব্ধি
মুসলিম পরিবারে জন্মগ্রহণের সুবাদে মানুষ মুসলিম পরিচয় লাভ করে। এটি মহান আল্লাহর মূল্যবান নেয়ামত। এই পরিচয়ের প্রকৃত সৌন্দর্য ও তাৎপর্য তখনই বিকশিত হয়, যখন মানুষ ইসলামকে জানে, বোঝে, উপলব্ধি করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতনভাবে তা অনুসরণ করে।



