রওজা মোবারকে শফিকুজ্জামানের সোনালি ক্যালিগ্রাফি
মসজিদে নববী মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পবিত্র স্থান। এই মসজিদের সৌন্দর্যবর্ধনে কয়েক দশক ধরে কাজ করছেন পাকিস্তানি ক্যালিগ্রাফি শিল্পী শফিকুজ্জামান। কোরআনে কারিমের আয়াত, হাদিসের বাণী ও শিক্ষণীয় কথা ক্যালিগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলছেন তিনি।



