পাহাড়চূড়ায় দৃষ্টিনন্দন মসজিদ
চারদিকে সবুজ পাহাড়। পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা। কখনো রোদের আলোয় ঝলমল করে ওঠে পাহাড়চূড়া। এমন মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন দারুস সালাম জামে মসজিদ। দূর থেকে দেখলে মনে হয়, কেউ যেন সবুজ পাহাড়ের বুকে সাদা ছবি এঁকে রেখেছে।



