ওয়াশিংটনে হামলার পরিকল্পনা ইরানের!
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরান বোমা হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। সেখানে ডার্টি বোমা (তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার বোমা) বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।

