দক্ষিণ আফ্রিকায় ‘কিছু করার’ প্রতিজ্ঞা করেছিলেন লিটন
দক্ষিণ আফ্রিকা সফরে এবার কিছু একটা করে দেখানোর তাড়না ছিল লিটন দাসের। সেখানে আগের চার টেস্টে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও পঞ্চম টেস্টে এসে সেই অপেক্ষার অবসান ঘটান বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।


