গানে গানে আর পিঠার ঘ্রাণে, ঘিওর মাতল নবান্নের আহ্বানে
মানিকগঞ্জের ঘিওরের কাউটিয়া গ্রামে অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ধান কাটা, মাড়াই, ঢেঁকিতে ধান ভানা, পিঠা-পায়েস, লোকগান, গ্রামীণ খেলাধুলা ও শস্য প্রদর্শনীতে অংশ নেন স্থানীয় মানুষসহ দেশ-বিদেশের অতিথিরা।



