মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২
রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পর রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।



