পাকিস্তানের বিপক্ষে কৌশলগত সমাধান ছিল না, কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ জামাল
পাকিস্তানের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। সেমিফাইনালে দলের পারফরম্যান্স, কোচের কৌশল এবং বদলি খেলোয়াড় নামানোর সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।


