নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের অভাব
নগর উন্নয়নের পরিকল্পনা হচ্ছে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে, সেখানে কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে না স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। নগরের অবকাঠামো উন্নয়ন, জনসংখ্যার চাপ ও নাগরিক সেবার পরিকল্পনায় সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে উপেক্ষা করা হচ্ছে।


