নোয়াখালীতে শিশুদের খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গতকাল শনিবার সকালে চাটখিল থানায় একটি হত্যা মামলা করেন।

