শিক্ষক সংকটে ধুঁকছে বিশ্ববিদ্যালয়
দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গ্রাফ ঊর্ধ্বমুখী, বিপরীতে উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। বিশ্ববিদ্যালয় খোলার দিকে নীতিনির্ধারকদের যতটা মনোযোগ, শিক্ষার মান বাড়ানো এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে তার ছিটেফোঁটাও নেই।



