কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
জীবন, সমাজ ও সময়ের নানা সংকটকে সাহিত্যের পাতায় তুলে ধরেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। মানুষের জীবনসংগ্রাম, দেশভাগের বেদনা, শেকড়ের টান ও প্রান্তিক মানুষের কথামালা তার গল্প-উপন্যাসে পেয়েছে স্বতন্ত্র ভাষা ও শিল্পরূপ।



