জলবায়ু তহবিলের অর্থ যেন দুর্নীতির শিকার না হয়: জামায়াত
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচটি জরুরি প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিলের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।



