ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইরান থেকে নতুন করে কোনও উসকানি না এলে দেশটিতে হামলা আপাতত করবেন না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইভাবে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের পক্ষ থেকেও নতুন কোনও উসকানি না এলে সামরিক অভিযান থেকে বিরত থাকার কথা ভাবছেন তিনি।


