হাটহাজারীতে বিয়ে খেয়ে ফেরার পথে কিশোরের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবেশীর বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


