স্টেডিয়ামে লাল-সবুজের জার্সি-পতাকায় উৎসব
পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ঘিরে উৎসবের আমেজ ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকায়। ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে শনিবার বিকেল থেকেই স্টেডিয়ামে আসতে শুরু করেন বাংলাদেশ দলের সমর্থকরা।

