গোবিন্দগঞ্জে ধানখেতে কারেন্ট পোকার উপদ্রব, বিপাকে কৃষক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আমন ধান পাকার শেষ মুহূর্তে খেতে বাদামি গাছ ফড়িংয়ের (কারেন্ট পোকা) উপদ্রব দেখা দিয়েছে। এতে ধানগাছ মরে যাচ্ছে। এ কারণে পুরোপুরি পাকার আগেই অনেক কৃষক ধান কেটে ঘরে তুলছেন।
