চরম আতঙ্কে খুলনাবাসী
খুলনা মহানগরী ও জেলাজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে খুন, সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের ঘটনা। গত শনিবার একই দিনে নগরের তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটলে এর রেশ কাটতে না কাটতেই গতকাল মঙ্গলবার পুনরায় পৃথক গুলি ও ছিনতাইয়ের ঘটনায় যুবদলকর্মীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।



