২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি জামায়াতের
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক-সংলগ্ন পিটিআই এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।




