ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ গঠনে প্রধানমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি সরকারের শেয়ার থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চেয়ারম্যান বসাতে প্রধানমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এ ধরনের প্রতিষ্ঠানের পর্ষদ গঠনের নীতিমালায় এমন বাধ্যবাধকতা যুক্ত করেছে সরকার।



